শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ায় ইলেকট্রিশিয়ানদের নিয়ে পলি ক্যাবলসের মতবিনিময়

সাইফুল ইসলাম তুহিন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬। ৭:৫৪:৩৩ পিএম
  • / 39

হাতিয়া উপজেলার ইলেকট্রিশিয়ানদের নিয়ে পলি ক্যাবলসের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার নিউ সুপার মার্কেট এলাকার ‘আমার বাড়ি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈদ্যুতিক ক্যাবল প্রস্তুতকারী প্রতিষ্ঠান পলি ক্যাবল ইন্ডাস্ট্রি লিমিটেড আয়োজিত এ সভায় পণ্যের গুণগত মান, নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থাপনা এবং গ্রাহকসেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলি ক্যাবলসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নুরে আলম হানিফ সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ফেনী ব্রাঞ্চের ম্যানেজার আবুল কালাম আজাদ। অনুষ্ঠানের পরিবেশক হিসেবে দায়িত্ব পালন করেন নিলয় ইলেকট্রিকের স্বত্বাধিকারী মো. আজাদ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইলেকট্রিকের প্রোপ্রাইটর মো. মামুন, ময়না টেলিকমের মালিক আব্দুর রহিমসহ স্থানীয় বিভিন্ন এলাকার ইলেকট্রিশিয়ান, ব্যবসায়ী ও পেশাজীবীরা।

ময়না টেলিকমের মালিক আব্দুর রহিম বলেন, “নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থাপনার জন্য উন্নত মানের ক্যাবল ব্যবহারের বিকল্প নেই। পলি ক্যাবলস দীর্ঘদিন ধরে গ্রাহকদের আস্থা অর্জন করে আসছে। তাদের পণ্যের গুণগত মান ও স্থায়িত্ব সত্যিই প্রশংসনীয়।”

পলি ক্যাবলসের সিনিয়র বিক্রয় প্রতিনিধি মিল্লাদ হোসেন তার বক্তব্যে বলেন, “গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে পলি ক্যাবলস আন্তর্জাতিক মান বজায় রেখে পণ্য উৎপাদন করছে। বাজারে নকল ও নিম্নমানের ক্যাবল থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সঠিক মানের ক্যাবল ব্যবহারে বিদ্যুতের অপচয় কমে এবং দুর্ঘটনার ঝুঁকিও হ্রাস পায়।”

বিশেষ অতিথি আবুল কালাম আজাদ বলেন, “পলি ক্যাবলস শুধু পণ্য বিক্রয় নয়, বরং গ্রাহকসেবা ও নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থাপনা নিশ্চিত করতেও কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিনির্ভর মানসম্পন্ন পণ্য সরবরাহে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।”

প্রধান অতিথি নুরে আলম হানিফ সিকদার বলেন, “ইলেকট্রিশিয়ানরাই বিদ্যুৎ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দিয়েই পলি ক্যাবলস বাজারে আরও উন্নত ও নিরাপদ পণ্য সরবরাহের চেষ্টা করছে। গ্রাহকের আস্থা ও সন্তুষ্টিই আমাদের সবচেয়ে বড় অর্জন।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ইলেকট্রিশিয়ানরা পলি ক্যাবলসের বিভিন্ন পণ্যের মান, কার্যকারিতা ও ব্যবহারিক সুবিধা নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের আশা প্রকাশ করেন তারা।

প্রধান সংবাদ | ২৫ জুন ২০২৬

হাতিয়ায় ইলেকট্রিশিয়ানদের নিয়ে পলি ক্যাবলসের মতবিনিময়

বিস্তারিত | hatiyakantha.com
বিষয় :

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

হাতিয়ায় ইলেকট্রিশিয়ানদের নিয়ে পলি ক্যাবলসের মতবিনিময়

প্রকাশিত : ০১:৫৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬