শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘৭১ ও ২৪ এ মানুষ জীবন দিয়েছে, কিন্তু জন–আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি’: হাতিয়ায় কমিউনিস্ট পার্টির সভায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শনিবার, ২৭ জুন ২০২৬। ৩:২১:৩১ পিএম
  • / 36

“দুনিয়ার মজদুর এক হও”—এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর হাতিয়ায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) হাতিয়া শাখার উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) দুপুরে অনুষ্ঠিত এ সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়।

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ও ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে মানুষ জীবন দিলেও জন–আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি।

সভায় শ্রমজীবী মানুষের অধিকার, সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করা, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, দেশের শ্রমিক, কৃষক ও খেটে খাওয়া মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গণআন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে হবে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম নাদিম প্রধান অতিথির বক্তব্যে বলেন,’৭১ ও ২৪ এ মানুষ জীবন দিল শোষণ-বৈষম্যমুক্ত দেশ গড়তে। কিন্তু মানুষের স্বপ্ন ভঙ্গ হয়েছে।’ তিনি বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে বুর্জোয়া রাজনৈতিক দল গুলোর বাইরে গিয়ে বাম বিকল্প গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) হাতিয়া শাখার সভাপতি কমরেড মাঈন উদ্দিন লেলিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক তপন সোম।

প্রধান সংবাদ | ২৭ জুন ২০২৬

‘৭১ ও ২৪ এ মানুষ জীবন দিয়েছে, কিন্তু জন–আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি’: হাতিয়ায় কমিউনিস্ট পার্টির সভায় বক্তারা

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

‘৭১ ও ২৪ এ মানুষ জীবন দিয়েছে, কিন্তু জন–আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি’: হাতিয়ায় কমিউনিস্ট পার্টির সভায় বক্তারা

প্রকাশিত : ০৯:২১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬