বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

নোয়াখালীতে ১৫ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৪৭

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শনিবার, ৩ জানুয়ারি ২০২৬। ৮:৪৯:২০ পিএম
  • / 54

নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে যাচাই-বাছাই শেষে ১৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ৪৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীদের বেশিরভাগই স্বতন্ত্র। তবে কোনো হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি।

শনিবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি, তথ্যের অসঙ্গতি ও নির্বাচন বিধিমালা অনুযায়ী শর্ত পূরণ না করায় এসব মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, নোয়াখালীর ছয়টি আসনে ৮৮ জন প্রার্থীর মধ্যে ৬২ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে যাচাই-বাছাই শেষে মোট ৪৭টি আবেদন বৈধ এবং ১৫টি বাতিলযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে।

তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ সমর্থকসূচক সঠিক না থাকায় বেশিরভাগ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। এছাড়া কয়েকজনের মনোনয়ন বাতিল হয়েছে ঋণ খেলাপির দায়ে।

উপকূল | ৩ জানুয়ারি ২০২৬

নোয়াখালীতে ১৫ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৪৭

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

নোয়াখালীতে ১৫ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৪৭

প্রকাশিত : ০২:৪৯:২০ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬