শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটের মাঠেও ‘নোয়াখালী বিভাগ চাই’ দাবি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬। ১:৩৬:৪৪ পিএম
  • / 47

ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচার-প্রচারণাও জমে উঠছে নোয়াখালীতে। জেলার বিভিন্ন আসনের ভোটারদের সঙ্গে কথা বলে এই বিষয়টি স্পষ্ট হয়েছে যে, এতদিন সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন পরিসরে নোয়াখালী বিভাগের যে দাবি ছিল, সেটি আরো জোরালো হয়ে উঠেছে নির্বাচনের আগে। রাজনৈতিক দলগুলোও ভোটে জিততে এই দাবিকে বেশ গুরুত্ব দিয়ে সামনে আনছে।

সর্বশেষ গত শুক্রবার নোয়াখালীতে একটি নির্বাচনী সমাবেশে জামায়াতের আমির যখন বক্তব্য রাখেন তখন তিনিও ভোটারদের এই দাবির কথা তুলে ধরে তা পূরণের আশ্বাস দেন।

এর বাইরেও সাধারণ ভোটারদের অনেকেই বলছিলেন, বিগত সময়ে নির্বাচনে জিতে অনেকেই মন্ত্রী কিংবা সরকারের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। কিন্তু তারা এলাকার উন্নয়নে খুব একটা নজর দেননি। ভাঙাচোরা রাস্তাঘাট, বেকারত্বের সমস্যাসহ নানা অভিযোগের কথা যেমন উঠে এসেছে, তেমনি নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিও ছিল অনেকের।

ভোটারদের সমর্থন পেতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থীরা, তখন এসব দাবিকেই সামনে আনছেন ভোটাররা।

এদিকে আগে থেকেই বিএনপির শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত নোয়াখালী জেলা। দলের মধ্যে কোন্দল ও দুটি আসনে বিদ্রোহী থাকলেও দলটির নেতাদের আশা এবারের নির্বাচনে জেলার সবগুলো আসনেই জয় পাবে দলটি।

অন্যদিকে জামায়াত এনসিপি জোটও জোর প্রস্তুতি নিয়েছে নির্বাচন ঘিরে। শেষ পর্যন্ত সুষ্ঠু ভোট হলে এবারের নির্বাচনে চমক দেখাতে চায় জামায়াত জোট।

নোয়াখালী | ৪ ফেব্রুয়ারি ২০২৬

ভোটের মাঠেও ‘নোয়াখালী বিভাগ চাই’ দাবি

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

ভোটের মাঠেও ‘নোয়াখালী বিভাগ চাই’ দাবি

প্রকাশিত : ০৭:৩৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬