উপকূল

নোয়াখালীর দুই উপজেলায় দুপক্ষের সংঘর্ষ, নিহত ২

নোয়াখালীর সদর ও বেগমগঞ্জে পৃথক দুই সংঘর্ষে ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। শনিবার (৩০ মে) রাতে আলাদা জায়গায় ঘটনা দুটি ঘটে।

জানা যায়, সদর উপজেলার দাদপুরে ইয়াবা সেবন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে গাছ ব্যবসায়ী কামাল উদ্দিন নিহত হন। অন্যদিকে বেগমগঞ্জের খানপুর এলাকায় রাতের আঁধারে বাড়ি ফেরার পথে রাকিব হোসেন নামে এক তরুণকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, ‘খবর পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।’

এ বিভাগের আরও সংবাদ