শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে হাতিয়ায় প্রার্থী হলেন যারা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫। ৪:১৯:৫১ পিএম
  • / 32

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ হাতিয়া আসন থেকে প্রার্থী হয়েছেন মোট ১৪ জন প্রার্থী। প্রার্থী তালিকায় বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের এবং সতন্ত্র প্রার্থী রয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নোয়াখালী-৬ আসনে এনসিপি থেকে প্রার্থী হয়েছেন আবদুল হান্নান মাসউদ, সুপ্রিম পার্টির প্রার্থী হয়েছেন তাঁর বাবা আমিরুল ইসলাম মো. আবদুল মালেক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মো. মাহবুবের রহমান, স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) তানভীর উদ্দিন রাজিব (উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক), জাতীয় পার্টির এ টি এম নাবী উল্যাহ, স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) মোহাম্মদ ফজলুল আজিম (সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি), স্বতন্ত্র শামীমা আজিম (ফজলুল আজিমের স্ত্রী), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মোহাম্মদ আবদুল মোতালেব, গণ অধিকার পরিষদের (জিওপি) মোহাম্মদ আজাহার উদ্দিন, জামায়াতে ইসলামীর শাহ মোহাম্মদ মাহফজুল হক, জাতীয় পার্টির (জাপা) নাছিম উদ্দিন মো. বায়েজীদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নুরুল ইসলাম শরীফ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মোহাম্মদ আবুল হোসেন, স্বতন্ত্র মুহাম্মদ নুরুল আমীন।

নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে ৮৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে জমা দিয়েছেন ৬২ প্রার্থী। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

উপকূল | ৩১ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে হাতিয়ায় প্রার্থী হলেন যারা

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে হাতিয়ায় প্রার্থী হলেন যারা

প্রকাশিত : ১০:১৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫