শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে হাতিয়ায় কর্মচারীদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬। ৩:২৬:০৯ পিএম
  • / 72

নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে হাতিয়া উপজেলা পরিষদের কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে হাতিয়া উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘আগে হবে প্রজ্ঞাপন পরে নির্বাচন, পে-স্কেল নিয়ে টালবাহানা চলবে না।’ প্রভৃতি স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন কর্মচারীরা। বিক্ষোভ শেষে তারা মানববন্ধন করেন।
এতে বক্তব্য দেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল ওয়াহাব সুজন, চানন্দি ইউনিয়ন পরিষদের সচিব মোজাম্মেল হোসেন, উপজেলা এলজিইডি অফিস সহকারী ফয়সাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসের অফিস সহায়ক মো. বাবলু, সিপিপি অফিসের অফিস সহায়ক আজাদ উদ্দিন প্রমূখ।

বক্তারা বলেন, জাতীয় বেতন কমিশন-২০২৫ এর সুপারিশ অনুযায়ী নবম পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে আমরা আন্দোলন সংগ্রাম করি। এ প্রেক্ষাপটে সরকারের অর্থ উপদেষ্টা একটি পে-স্কেল কাঠামো গঠন করেন, যা গণমাধ্যমে প্রকাশিত হয়। এবং এর বাস্তবায়নের দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে টালবাহানা হচ্ছে বলে আমরা পুনরায় আন্দোলন শুরু করি। তারা বলেন, প্রজ্ঞাপন নিয়ে আর টালবাহানা চলবে না, প্রজ্ঞাপনের বাস্তবায়ন করে তারপর নির্বাচন দিতে হবে। সরকারের ভেতরের একটি মহল এই বিষয় নিয়ে চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন তারা।

প্রধান সংবাদ | ৫ ফেব্রুয়ারি ২০২৬

পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে হাতিয়ায় কর্মচারীদের বিক্ষোভ মিছিল

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে হাতিয়ায় কর্মচারীদের বিক্ষোভ মিছিল

প্রকাশিত : ০৯:২৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬