শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচিত হলে হাতিয়াকে জেলা করার ঘোষণা হান্নান মাসউদের

হাতিয়া পৌরসভা প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬। ১১:৪০:১২ পিএম
  • / 73

নির্বাচিত হলে হাতিয়াকে জেলা করার ঘোষণা হান্নান মাসউদের
নির্বাচিত হলে হাতিয়াকে জেলা করা হবে। হাতিয়ার উত্তর ও দক্ষিণে কয়েকটি ইউনিয়ন নিয়ে দুইটি উপজেলা করা কবে। প্রতিশোধ না নিয়ে সবাইকে নিয়ে আধুনিক হাতিয়া গড়ে তোলা হবে বলে ঘোষণা দেন নোয়াখালী-৬ হাতিয়া আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদ।

সোমবার বিকালে উপজেলা সদরে ওছখালী কেএসএস সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় এসব ঘোষণা দেন। উপজেলা জামায়াতের আমির মাস্টার বোরহান উদ্দিন এর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন জামায়েত নেতা এডভোকেট শাহ মাহফুজুল হক, জামায়েতের পৌর মেয়র প্রার্থী সাব্বির আহম্মেদ তাফসির, এলডিপি প্রার্থী মোহাম্মদ আবুল হোসেন বাবুল, এনসিপির উপজেলা সভাপতি শামছুল তিব্রীজ, পৌরসভা এনসিপির সভাপতি মহিবুর রহমান, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুল ওহাব বাবুল, ছাত্রশক্তির সভাপতি নেয়ামত উল্যাহ নীরবসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত এনসিপি ও জামায়েতের নেতাকর্মীরা।

এই সময় আবদুল হান্নান মাসউদ আরো বলেন, আমাদের রাজনীতি হলো হাতিয়াকে গোলামির রাজনীতি থেকে মুক্ত করা। ঘাট হাটে দীর্ঘদিনের সিন্ডিকেট ভেঙ্গে দেওয়া হবে। কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। রাজনীতি করতে হলে সবাইকে জবাবদিহিতার মধ্যে আসতে হবে।

হাতিয়া-বাসীর উদ্দেশ্যে নিজের নির্বাচনি ইশতিহার ঘোষণা করে তিনি বলেন, এই ইশতেহার হলো সিএনজি চালকের ইশতেহার, এটা ঘাটের শ্রমিকের ইশতেহার, এখানে সকল শ্রেণী পেশার মানুষের অধিকারের কথা বলা হয়েছে। প্রায় ৩৫ মিনিটের বক্তব্যে তিনি ইশতেহারে নদী ভাঙ্গন রোধ, বেড়ীবাঁধ নির্মাণ, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, পর্যটন ও নদী বন্দর স্থাপনের কথা বলেন তিনি।

এর আগে ১১ দলের নির্বাচনি জনসমাবেশ উপলক্ষে হাতিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা ভিন্ন ভিন্ন মিছিল নিয়ে সভা স্থলে আসেন। বিকাল ৪টার পর সাধারণ কর্মীদের উপস্থিতিতে মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

নোয়াখালী | ৯ ফেব্রুয়ারি ২০২৬

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

নির্বাচিত হলে হাতিয়াকে জেলা করার ঘোষণা হান্নান মাসউদের

প্রকাশিত : ০৫:৪০:১২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬