শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘স্বপ্নের ফেরী চালুকরণ ও হাতিয়া নৌ-বন্দর ঘোষণায় জোরালো তৎপরতা চালায় হাতিয়া দ্বীপ সমিতি’

ইউনুছ উদ্দিন মামুন
  • প্রকাশিত : শুক্রবার, ১৫ মে ২০২৬। ৫:৫৫:০৭ পিএম
  • / 65

হাতিয়া উপজেলায় স্বপ্নের ফেরী চালুকরণ ও হাতিয়া নৌ-বন্দর ঘোষণার বিষয়ে হাতিয়া দ্বীপ সমিতি, ঢাকা জোরালো তৎপরতা চালিয়েছে বলে মন্তব্য করেছেন সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন যতন। শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচার গণপূর্ত ভবন মিলনায়তনে আয়োজিত সমিতির বার্ষিক সভায় তিনি এ তথ্য জানান। সভায় ঢাকায় অবস্থানরত হাতিয়া দ্বীপের পাঁচ শতাধিক বাসিন্দা অংশ নেয়।

আনোয়ার হোসেন যতন বলেন, ‘বিগত অন্তর্বতী সরকারের অল্প সময়ে হাতিয়া দ্বীপ সমিতি, ঢাকা বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা সঙ্গে বারবার মিটিং এবং তাগিদ দিয়ে হাতিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ফেরী চালুকরণ, সদরঘাট হতে সরকারি লঞ্চ চালুর অনুমোদন, ফেরীর জন্য নলচিরা ঘাটে পল্টুন স্থাপন, হাতিয়া নৌ-বন্দর ঘোষণা ইত্যাদি বিষয়ে সার্বক্ষণিক জোরালো তৎপরতা চালায়। চলতি মাসের ১৭ই তারিখ তথা আগামী পরশুদিন হাতিয়ায় নতুন একটি সী-ট্রাকের টেন্ডার হবে, যা দ্বীপ সমিতির তৎপরতা ফসল। খুশির বিষয় এই যে, সী-ট্রাকটি নিঝুমদ্বীপ পর্যন্ত চলাচল করবে।’

অধ্যাপক সুফিয়া আখতার ও আহসানুল বারি জুয়েলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আশ্রাফুল হক, কোষাধ্যক্ষর মোহাম্মদ জাহেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. জাহেদুল আলম।

বার্ষিক সভায় উপদেষ্টা মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন ফরহাদ হোসেন, হেদায়েত হোসেন, সহিদুল মাওলা, ওবায়দুল মাওলা শাহারিয়ার।

প্রধান সংবাদ | ১৫ মে ২০২৬

‘স্বপ্নের ফেরী চালুকরণ ও হাতিয়া নৌ-বন্দর ঘোষণায় জোরালো তৎপরতা চালায় হাতিয়া দ্বীপ সমিতি’

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

‘স্বপ্নের ফেরী চালুকরণ ও হাতিয়া নৌ-বন্দর ঘোষণায় জোরালো তৎপরতা চালায় হাতিয়া দ্বীপ সমিতি’

প্রকাশিত : ১১:৫৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬