শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রশিবিরের আয়োজনে হাতিয়ায় জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

মেফতাউল ফেরদৌস, সোনাদিয়া ইউনিয়ন প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ২০ জুন ২০২৬। ১১:৪৩:৪৪ পিএম
  • / 39

‘জুলাই শহীদ স্মৃতি আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) বিকেলে হাতিয়া উপজেলার চরচেঙ্গা এম.সি.এস. উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হাতিয়া উপজেলা দক্ষিণ থানা শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক। তিনি বলেন, ‘খেলাধুলা যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ, নেতৃত্বের গুণাবলি এবং দলগত চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’ তিনি তরুণদের মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলার সঙ্গে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে থানা সভাপতি আশিকুল ইসলাম বলেন, ‘যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অস্থিরতা থেকে মুক্ত রেখে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আমরা চাই, এ সমাজের যুবকেরা রাষ্ট্রের সম্পদে পরিণত হোক।’

বিশেষ অতিথি অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা ফয়জুল বারী তারিফ। এসময় উপস্থিত ছিলেন সোনাদিয়া ইউনিয়ন আমীর মাওলানা নবীর উদ্দিন, বুড়িরচর ইউনিয়ন আমীর মাওলানা আশ্রাফুল ইসলাম, ছাত্রশিবির হাতিয়া আদর্শ থানার সভাপতি আব্দুল ওহাব বাবুল।

প্রতিযোগিতার ফাইনালে মধ্য চরচেঙ্গা ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন এবং সোনাদিয়া এবারী দাখিল মাদ্রাসা ফুটবল একাডেমি রানার্সআপ হয়েছে। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন এবং সেরা খেলোয়াড়কে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য, খেলার প্রথমার্ধে একটি গোলকে কেন্দ্র করে অফসাইড বিতর্কের সৃষ্টি হলে কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। পরে কর্তৃপক্ষের হস্তক্ষেপে খেলা পুনরায় শুরু হয়। দর্শকদের মতে, এই মাঠে বেশিরভাগ টুর্নামেন্ট সফলভাবে শেষ না হলেও এবারের আয়োজন ছিল উৎসবমুখর, প্রাণবন্ত ও সুশৃঙ্খল এবং সফল সমাপ্তি।

প্রধান সংবাদ | ২০ জুন ২০২৬

ছাত্রশিবিরের আয়োজনে হাতিয়ায় জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

ছাত্রশিবিরের আয়োজনে হাতিয়ায় জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

প্রকাশিত : ০৫:৪৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬