শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়া কন্ঠের সাংবাদিকের যোগাযোগের পর সচল হাতিয়াসহ নোয়াখালীর আট পৌরসভার জন্ম-মৃত্যু নিবন্ধন সেবা

ছায়েদ আহামেদ
  • প্রকাশিত : সোমবার, ২৯ জুন ২০২৬। ১০:১৬:০৫ পিএম
  • / 61

নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালকের (ডিডিএলজি) জন্ম ও মৃত্যু নিবন্ধনসংক্রান্ত আইডি চালু হয়েছে। এর ফলে হাতিয়াসহ জেলার আটটি পৌরসভায় কয়েক দিন ধরে বন্ধ থাকা জন্ম ও মৃত্যু নিবন্ধনসেবা আবারও শুরু হয়েছে।

সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে সহকারী রেজিস্ট্রার জেনারেল (আইসিটি ও উন্নয়ন, অতিরিক্ত দায়িত্ব) মো. মেহেদী হাসান বিষয়টি হাতিয়া কন্ঠকে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আপনি যোগাযোগ করায় দ্রুত পদক্ষেপ নিয়েছি।’

এর আগে সেবাকার্য বন্ধ থাকায় রোববার রেজিস্ট্রার জেনারেল দপ্তরে ফোনালাপ ও ইমেইল যোগাযোগ রক্ষা করেন হাতিয়া কন্ঠের সিনিয়র সাংবাদিক ছায়েদ আহামেদ।

জানা গেছে, ডিডিএলজির নিবন্ধন আইডি না থাকায় নতুন দায়িত্ব পাওয়া হাতিয়া পৌর প্রশাসকের জন্যও প্রয়োজনীয় নিবন্ধন আইডি তৈরি করা সম্ভব হচ্ছিল না। এতে গত প্রায় দুই সপ্তাহ ধরে হাতিয়াসহ নোয়াখালী জেলার আটটি পৌরসভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনসেবা ব্যাহত হয়। প্রতিদিন শতাধিক সেবাপ্রত্যাশী পৌরসভায় এসে ফিরে যেতে বাধ্য হন।

হাতিয়া পৌরসভার শূন্যেরচর এলাকার বাসিন্দা মহিউদ্দিন বলেন, নাতির জন্মনিবন্ধন করতে এসে কয়েকবার ফিরে যেতে হয়েছে। একইভাবে লক্ষ্মীদিয়া এলাকার জাহানারা বেগম জানান, মায়ের মৃত্যু নিবন্ধনের জন্য টানা দুই দিন পৌরসভায় এসেও সেবা পাননি।

হাতিয়া পৌরসভার কম্পিউটার অপারেটর মো. নাঈম বলেন, ডিডিএলজির আইডি না থাকায় পৌর প্রশাসকের নিবন্ধন আইডিও তৈরি করা যাচ্ছিল না। ফলে জন্ম ও মৃত্যু নিবন্ধনের কার্যক্রম বন্ধ ছিল।

স্থানীয় সরকার শাখার উপপরিচালক (ডিডিএলজি) ডা. মো. শেখ ছাদেক জানান, নতুন কর্মস্থলে যোগদানের পর নিবন্ধন আইডি না পাওয়ায় এ জটিলতা সৃষ্টি হয়েছিল। সোমবার আইডি চালু হওয়ার পর বিকেল থেকেই হাতিয়াসহ জেলার সব পৌরসভায় নিবন্ধনসেবা স্বাভাবিকভাবে শুরু হয়েছে।

সেবাপ্রত্যাশীরা দ্রুত সমস্যার সমাধান হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের প্রত্যাশা, ভবিষ্যতে এ ধরনের প্রশাসনিক জটিলতায় যেন জনসেবা ব্যাহত না হয়।

নোয়াখালী | ২৯ জুন ২০২৬

হাতিয়া কন্ঠের সাংবাদিকের যোগাযোগের পর সচল হাতিয়াসহ নোয়াখালীর আট পৌরসভার জন্ম-মৃত্যু নিবন্ধন সেবা

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

হাতিয়া কন্ঠের সাংবাদিকের যোগাযোগের পর সচল হাতিয়াসহ নোয়াখালীর আট পৌরসভার জন্ম-মৃত্যু নিবন্ধন সেবা

প্রকাশিত : ০৪:১৬:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬