শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রি-আযহার প্রোগ্রামে ভর্তির সুযোগ পাওয়ায় শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬। ৬:৪৫:৫১ পিএম
  • / 21

কখনো কখনো একটি অর্জন শুধু একটি প্রতিষ্ঠানের নয়, একটি জাতির স্বপ্নকে নতুন করে জাগিয়ে তোলে। একটি অর্জন প্রমাণ করে দেয়, সঠিক দিকনির্দেশনা, আন্তরিক প্রচেষ্টা এবং আল্লাহর অশেষ রহমত থাকলে বাংলাদেশের শিক্ষার্থীরাও বিশ্ব দরবারে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারে। সেই রকমই এক গর্বের মুহূর্তের সাক্ষী হলো রুহ ইন্টারন্যাশনাল স্কুল। রাজধানী ঢাকার উত্তরা ১৩ নম্বর সেক্টরে অবস্থিত ক্যামব্রিজ কারিকুলামভিত্তিক হিফজ-বেসড ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল রুহ ইন্টারন্যাশনাল স্কুল সম্প্রতি মিশরের বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ের প্রি আযহার প্রোগ্রামে মেধা ও সফল মূল্যায়নের ভিত্তিতে ভর্তির গৌরব অর্জনকারী তিনজন কৃতী শিক্ষার্থী এবং তাঁদের  অভিভাবকদের সম্মানে সোমবার রাতে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

মঙ্গলবার (৩০ জুন) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অর্জনের মধ্য দিয়ে রুহ ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের প্রথম ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল, যার প্রাথমিক বিভাগের শিক্ষার্থীরা মিশরের বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ের প্রি আযহার প্রোগ্রামে ভর্তির সুযোগ অর্জন করেছে। এটি শুধু রুহ পরিবারের জন্য নয়; বাংলাদেশের ইসলামিক ইংলিশ মিডিয়াম শিক্ষার ইতিহাসে এক অনন্য মাইলফলক।

অনুষ্ঠানজুড়ে ছিল আবেগ, আনন্দ এবং কৃতজ্ঞতার এক অপূর্ব পরিবেশ। কৃতী শিক্ষার্থীরা যখন সম্মাননা গ্রহণের জন্য মঞ্চে উঠছিল, তখন করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন। কিন্তু এই সংবর্ধনা ছিল শুধু শিক্ষার্থীদের জন্য নয়; তাঁদের সেই বাবা-মায়ের জন্যও, যাঁদের ভালোবাসা, ত্যাগ, দোয়া এবং নিরলস প্রচেষ্টার ওপর দাঁড়িয়ে আজকের এই সাফল্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুহ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মুনাইম বিল্লাহ। তাঁর আবেগঘন, অনুপ্রেরণামূলক বক্তব্য উপস্থিত অভিভাবকদের হৃদয় স্পর্শ করে। তিনি বলেন, একটি সন্তানকে শুধু পরীক্ষায় ভালো ফল করার জন্য নয়; বরং কুরআনের আলো, উত্তম চরিত্র, বিশ্বমানের জ্ঞান এবং আল্লাহভীরু নেতৃত্বের গুণাবলিতে গড়ে তুলতে হবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে আহ্বান জানান, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান একসাথে কাজ করলেই একটি আদর্শ প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রুহ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, শিক্ষক-শিক্ষিকা, এডমিন ও ম্যানেজমেন্ট টিম, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ। তাঁরা সবাই এই ঐতিহাসিক অর্জনের আনন্দ ভাগাভাগি করেন এবং কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

রুহ ইন্টারন্যাশনাল স্কুল শুধু একটি ইংলিশ মিডিয়াম স্কুল নয়; এটি এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ক্যামব্রিজ কারিকুলামের পাশাপাশি সমান গুরুত্বের সঙ্গে পরিচালিত হয় হিফজুল কোরআনসহ আধুনিক আন্তর্জাতিক শিক্ষা ও ইসলামী মূল্যবোধের এই অনন্য সমন্বয় রুহকে একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠানে পরিণত করেছে। এর রয়েছে বহুমাত্রিক কারিকুলাম। 
অনুষ্ঠানে বক্তারা বলেন, রুহ বিশ্বাস করে, প্রতিটি শিশুর মাঝে লুকিয়ে আছে ভবিষ্যতের একজন আলেম, একজন বিজ্ঞানী, একজন নেতা এবং একজন আদর্শ মানুষ। সঠিক শিক্ষা, সঠিক পরিবেশ এবং সঠিক মূল্যবোধের সমন্বয়ই পারে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে।

শিক্ষা | ৩০ জুন ২০২৬

প্রি-আযহার প্রোগ্রামে ভর্তির সুযোগ পাওয়ায় শিক্ষার্থীদের সংবর্ধনা

বিস্তারিত | hatiyakantha.com
বিষয় :

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

প্রি-আযহার প্রোগ্রামে ভর্তির সুযোগ পাওয়ায় শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত : ১২:৪৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬