সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩১ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

হাতিয়া পৌরসভা সংবাদদাতা
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬। ৯:২৫:০২ এএম
  • / 29

হাতিয়া উপজেলায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২৬ আগস্ট) উপজেলা দ্বীপ উন্নয়ন সংস্থার মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির হাতিয়া উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ অর্জনকারী ১৩১ জন শিক্ষার্থী এতে অংশ নেন।

হাতিয়া উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. আবদুল ওহাব বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্ল্যানিং সম্পাদক সুমন সরকার। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য আবদুল্লাহ আল মাহবুব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিয়া উপজেলা আমির মাস্টার বোরহানুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সভাপতি আরাফাত হোসাইন সিফাত এবং নোয়াখালী জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নোমান সিদ্দিকী।

প্রধান সংবাদ | ২৭ আগস্ট ২০২৬

হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩১ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩১ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

প্রকাশিত : ০৩:২৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬