মৎস্য রপ্তানি প্রসারে ই-ট্রেসিবিলিটি প্রকাশনাগ্রন্থ বাণিজ্যমন্ত্রীর কাছে হস্তান্তর
- প্রকাশিত : রবিবার, ১ মার্চ ২০২৬। ৯:২৯:১২ পিএম
মৎস্য রপ্তানি প্রসারে ই-ট্রেসিবিলিটি প্রকাশনাগ্রন্থ বাণিজ্যমন্ত্রীর খন্দকার আব্দুল মুক্তাদির এমপির কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার (১লা মার্চ) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের বাণিজ্য মন্ত্রীর অফিস কক্ষে প্রকাশনাগ্রন্থ হস্তান্তর করেন ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন বাংলাদেশের (ফোয়াব) সভাপতি মোল্লা সামছুর রহমান শাহীন। এ সময় উপস্থিত ছিলেন গর্বিত চিংড়ি চাষি এনআরবি ব্যাংকের ফাউন্ডার ও চেয়ারম্যান ইকবাল আহমেদ।
দেশের ৩ লক্ষ চিংড়ি ও ৯ লক্ষ মৎস্য চাষীর একমাত্র বাণিজ্যিক সংগঠন ফোয়াব সদস্যদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে নিরাপদ উৎপাদন, ন্যায্য মূল্য প্রাপ্তি ও রপ্তানি বৃদ্ধির স্বার্থে নিরলস কাজ করে যাচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়নের শর্ত, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আইন বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের বিপিসির অর্থায়নে মৎস্য অধিদপ্তর বাংলাদেশের সহযোগিতায় ফোয়াবের ব্যবস্থাপনায় প্রকাশিত হয় মৎস্য রপ্তানি প্রসারে ই-ট্রেসিবিলি পাইলট প্রকল্পের প্রকাশনা গ্রন্থটি।
মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ফোয়াব প্রতিনিধিগণকে আশ্বাস্থ করে যে নিরাপদ মৎস্য উৎপাদন, চাষী পর্যায়ে মাছের ন্যায্য মূল্য প্রাপ্তি ও রপ্তানি বৃদ্ধির স্বার্থে বর্তমান সরকার কাজ করবে।
এ সময় উপস্থিত এনআরবি ব্যাংকের ফাউন্ডার ও চেয়ারম্যান ইকবাল আহমেদ বাণিজ্যমন্ত্রীকে অবহিত করেন, ২০২৩ সালে কক্সকাজারে তিনি হেক্টর প্রতি ১৮ টণ পর্যন্ত উৎপাদন করতে সক্ষম হয়েছেন। তার ইচ্ছা তার প্রযুক্তি দেশের উপকুলীয় অঞ্চলে সম্প্রসারন করা গেলে চিংড়ি চাষে একটা বিপ্লব ঘটানো সম্ভব হবে ও রপ্তানি আয় বৃদ্ধি পাবে। এ সময় আরও উপস্থিত ছিলেন ফোয়াবের প্রতিষ্ঠাতা সদস্য ড. বায়েজিদ মোড়ল, কক্সবাজার জেলা আঞ্চলিক কমিটির আহবায়ক খলিল উল্লাহ চৌধুরী প্রমুখ।
উপকূল | ১ মার্চ ২০২৬
মৎস্য রপ্তানি প্রসারে ই-ট্রেসিবিলিটি প্রকাশনাগ্রন্থ বাণিজ্যমন্ত্রীর কাছে হস্তান্তর















