শিরোনাম
প্রধান সংবাদ

হাতিয়ায় জুয়া খেলার অপরাধে যুবকের কারাদণ্ড

আরও পড়ুন

নোয়াখালীর হাতিয়ায় জুয়া প্রতিরোধ আইনে মো. হাসান নামে এক ব্যক্তিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে হাতিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল কাদের সংক্ষিপ্ত বিচার শেষে এ সাজা প্রদান করেন।

পরে আদালতের নির্দেশে তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানোর জন্য কারা কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়েছে।

সাজাপ্রাপ্ত মো. হাসান হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাজীরটেক এলাকার মো. জামালের ছেলে।

নথিতে বলা হয়, তার বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫ ধারায় মামলা করা হয়। মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

সংক্ষিপ্ত বিচার রায়ের পর জেলা সুপার, জেলা কারাগার, নোয়াখালীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারা হেফাজতে রেখে আইন অনুযায়ী সাজা কার্যকর করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

এ বিভাগের আরও সংবাদ