শিরোনাম
প্রধান সংবাদ

নজরুল বর্ষে একটিংয়ে হাতিয়ার শিশু শিক্ষার্থী ফাবিহা জেলা পর্যায়ে তৃতীয়

আরও পড়ুন

কবি নজরুল বর্ষ পালন-২০২৬ একক অভিনয় ‘ক’ গ্রুপে হাতিয়ার শিশু শিক্ষার্থী ফাবিহা তাহসিনা নোয়াখালী জেলা পর্যায়ে অংশগ্রহন করে তৃতীয়স্থান অর্জন করে। সে হাতিয়া উপজেলার পাঁচ বিঘা মমিনের নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

শনিবার(১০ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে এ অভিনয় অনুষ্ঠিত হয়।
এ সময় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা কালচারাল অফিসারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সে হাতিয়া উপজেলা পর্যায়ে একক অভিনয় ‘ক’ গ্রুপ (১ম শ্রেণি- ২য় শ্রেণি) অংশ গ্রহণ করে প্রথম স্থান অর্জন করে।

শিশু শিক্ষার্থী ফাবিহা তাহসিনার এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও স্বজনদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। হাতিয়া উপজেলা প্রশাসনও তার উত্তরোত্তর সফলতা কামনা করেছেন।

এ বিভাগের আরও সংবাদ