শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের টিকা প্রয়োগে অব্যবস্থাপনার অভিযোগ

ছায়েদ আহামেদ
  • প্রকাশিত : রবিবার, ১২ এপ্রিল ২০২৬। ৯:২৮:৫০ এএম
  • / 34

নোয়াখালীর হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের টিকাদান (ইপিআই) কার্যক্রমে অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। টিকা প্রয়োগের সময় দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের রূঢ় আচরণ ও অসতর্কতার কারণে শিশুদের শারীরিক ক্ষতি এবং অভিভাবকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের টিকাদান কক্ষের সামনে লাইনে দাঁড়িয়ে থাকা মায়েদের শিশুদের দ্রুততার সঙ্গে টিকা দেওয়া হচ্ছে। এ সময় টিকাদানকারী নার্স লিজা আক্তার (এসএসএন)-কে শিশুদের মা’দের রূঢ় ও অমার্জিত আচরণ করতে দেখা যায়। অনেক ক্ষেত্রে তাড়াহুড়ো ও অসাবধানতাপূর্ণভাবে টিকা প্রয়োগের দৃশ্যও লক্ষ্য করা গেছে।

ঘটনার ভিডিও ধারণ করতে গেলে ওই নার্স সাংবাদিকের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। পরে সহকর্মীরা পরিস্থিতি শান্ত করেন। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের হেড ক্লার্ক মো. নজরুল ইসলাম বলেন, “টিকা দেওয়ার সময় সামান্য রক্তপাত বা ছোটখাটো সমস্যা হতে পারে। নার্সদের এতো সমালোচনা করলে তারা এখান থেকে বদলি হয়ে চলে যাবেন।”

প্রত্যক্ষদর্শী অভিভাবকদের অভিযোগ, টিকা প্রয়োগের সময় সতর্কতা অনুসরণ করা হচ্ছে না। ফলে শিশুদের অতিরিক্ত কান্না, ব্যথা ও অনেক ক্ষেত্রে রক্তপাতের ঘটনা ঘটছে। এতে করে অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে।

পৌর এলাকার মর্জিনা নামের এক নারী বলেন, “আমার বাচ্চাকে খুব দ্রুত ও জোরে টিকা দেওয়া হয়েছে। এরপর থেকেই সে চিৎকার করছে এবং রক্তও বের হয়েছে।” একই ধরনের অভিযোগ করেছেন শুন্যেরচর গ্রামের আরজিনা ও লক্ষ্মীদিয়া গ্রামের শাহনাজ।

ভুক্তভোগীদের অভিযোগ, টিকা দেওয়ার পর শিশুদের পর্যবেক্ষণে রাখার নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। ফলে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়ে। এছাড়া দৈনিক টিকা রিপোর্ট (শিশু) হাজিরা খাতা যাচাই করে দেখা যায়, অভিযুক্ত টিকাদানকারী লিজা আক্তার ও তার সহকর্মীরা দায় এড়াতে হাজিরা খাতায়ও স্বাক্ষর করেননি।

এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানসী রানী সরকার হাতিয়া কন্ঠকে বলেন, “অভিযুক্তদের আগেও সতর্ক করা হয়েছে। এবারও তাদের ডেকে প্রয়োজনীয় জবাবদিহি নিশ্চিত করা হবে।”

প্রধান সংবাদ | ১২ এপ্রিল ২০২৬

হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের টিকা প্রয়োগে অব্যবস্থাপনার অভিযোগ

বিস্তারিত | hatiyakantha.com
বিষয় :

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের টিকা প্রয়োগে অব্যবস্থাপনার অভিযোগ

প্রকাশিত : ০৩:২৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬