দ্বীপ হাতিয়া শিক্ষা ঘরের শিক্ষা উপকরণ পেল শতাধিক শিক্ষার্থী
- প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬। ৬:৪৫:৪৫ পিএম
হাতিয়া উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি/দাখিল পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে সামাজিক সংগঠন দ্বীপ হাতিয়া শিক্ষা ঘর। বৃহস্পতিবার উপজেলার নলচিরা সৈয়দ আহমদ দাখিল মাদ্রাসা ও হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ে পৃথক অনুষ্ঠানে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক কামারুল ইসলাম কচি, দ্বীপ হাতিয়া শিক্ষা ঘরের প্রচার সম্পাদক মোহাম্মদ রাফি, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন হাসান, সদস্য রাকিবুল হাসান রাজু, সোহেল প্রমুখ।
আয়োজকেরা জানান, দ্বীপ হাতিয়া শিক্ষা ঘর ২০২৪ সাল থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। কার্যক্রমের মধ্যে রয়েছে ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় এ প্লাস অর্জনকারীদের সম্মাননা চেক প্রদান, শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ এবং হতদরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ ইত্যাদি।
প্রধান সংবাদ | ১৬ এপ্রিল ২০২৬
দ্বীপ হাতিয়া শিক্ষা ঘরের শিক্ষা উপকরণ পেল শতাধিক শিক্ষার্থী















