শিরোনাম
সারাদেশ

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু, শিশুর হাত-পা বিচ্ছিন্ন

আরও পড়ুন

চট্টগ্রাম নগরের রেললাইনে ট্রেনে কাটা পড়ে রাহাত (১০) নামের এক শিশুর ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় দেলোয়ার হোসেন মিন্টু (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আব্দুর রহমান নামের আরো একজন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নগরের পাঁচলাইশ থানার ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন মিন্টু পেশায় ইলেকট্রিশিয়ান। তিনি নগরের পূর্ব নাসিরাবাদ তুলাতলী এলাকায় বসবাস করতেন।
তাঁর গ্রামের বাড়ি ফেনীতে বলে জানা গেছে। আহত রাহাত পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকার মো. ফারুকের ছেলে। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। পরে হাসপাতালে রাহাতের মৃত্যু হয়।

শিশু রাহাতের বাবা মো. ফারুক বলেন, ‘জুমার নামাজের পর ২০ টাকা নিয়ে চটপটি খেতে বের হয়েছিল আমার ছেলে। ট্রেনের ধাক্কায় সে গুরুতর আহত হয়েছে। শরীরের হাত-পা বিচ্ছিন্ন হয়ে গেছে।’

এ বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কান্তি দে গণমাধ্যমকে বলেন,‘রেললাইনের ওপর থাকা এক শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় একজন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। শিশুটিও আহত হয়েছে। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এ বিভাগের আরও সংবাদ