নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া ব্যবসায়ী ও রাজনীতি নেতারা মাদক, ছিনতাইকারী ও কিশোরগ্যাং সদস্যদের প্রতিরোধের ঘোষণা দেন।
আজ শনিবার দুপুরে জেলা শহরের ঐতিহ্যবাহি দত্তেরহাট বাজারে পৌর ব্যবসায়ী সমিতির উদ্যেগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রবীন ব্যবসায়ী মফিজ উল্ল্যাহ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি শহিদুল ইসলাম কিরণ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ছাবের আহাম্মদ, নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির কার্যকারী সভাপতি মো. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসানুল হাবিব, ব্যবসায়ী মো. মাসুদ, কামরুল ইসলাম, মোসলে উদ্দিন রোমান, সাহাব উদ্দিন প্রমুখ। ব্যবসায়ীরা জানান, শত বছরের ঐতিহ্যবাহি দত্তেরহাট বাজার আজ মাদক, ছিনতাইকারী ও কিশোরগ্যাং সদস্যদের কারণে সুনাম হারিয়ে ফেলছে। তারা এই বাজারের ঐতিহ্য আবার ফিরিয়ে আনতে চান।





