নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় ও এর অধীন বিভিন্ন দপ্তরে চারটি পদে ২২ জনকে নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে শুধু নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, অফিস সহায়ক পদে ১১ জন, নিরাপত্তা প্রহরী পদে ৬ জন, পরিচ্ছন্নতাকর্মী পদে ৩ জন এবং বেয়ারার পদে ২ জন নিয়োগ দেওয়া হবে। সবগুলো পদই ২০তম গ্রেডের।
প্রতিষ্ঠানটি হলো জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ ও সার্কিট হাউস, নোয়াখালী।
পদভেদে শিক্ষাগত যোগ্যতাও নির্ধারণ করা হয়েছে। অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী ও বেয়ারার পদে আবেদন করতে হলে স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে নিরাপত্তা প্রহরী পদের প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। অন্যদিকে পরিচ্ছন্নতাকর্মী পদে আবেদনের জন্য জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বিজ্ঞপ্তিতে সব পদকে গ্রেড-২০ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে পূর্ববর্তী বেতন স্কেল ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা এবং বর্তমান বেতন স্কেল ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা উল্লেখ রয়েছে।
আবেদনকারীর বয়স ২৬ নভেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের জন্য প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বিবাহিত নারী প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।
আগ্রহী প্রার্থীদের নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। এর সাথে টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকা যোগ করে মোট ৫৬ টাকা পরিশোধ করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা না দিলে আবেদন গৃহীত হবে না। আবেদন শুরু হবে ২৬ অক্টোবর ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ২৬ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।





