নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, উপজেলার ছয়টি কলেজের পরিসংখ্যান অনুযায়ী এ বছর হাতিয়া উপজেলায় গড় পাশের হার ২৬.৪৮ শতাংশ।
উপজেলার এইচএসসি পরীক্ষার কলেজভিত্তিক ফলাফলের মধ্যে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ: মোট পরীক্ষার্থী ও অংশগ্রহণকারী ৪০৬ জনের মধ্যে পাস করেছেন ৫৭ জন, এবং পাসের হার ১৪. ০৪ শতাংশ।
হাতিয়া ডিগ্রি কলেজ: ২১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪ জন পাস করেছেন, যার পাসের হার ১৬.১৯ শতাংশ। প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম মহিলা কলেজে ৩১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫৮ জন পাস করেছেন এবং ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। এই প্রতিষ্ঠানের পাসের হার ৪৯.৫৩ শতাংশ।
হাতিয়া কমিউনিটি কলেজে ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জন পাস করেছেন এবং পাসের হার ২০.৮৩ শতাংশ। মোহাম্মদ আলী কলেজে ১৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯ জন কৃতকার্য হয়েছেন, এবং পাসের হার ২৮.০৬ শতাংশ।
তমরদ্দি হাই স্কুল এন্ড কলেজে ২০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন পাস করেছেন, যার পাসের হার ১৫ শতাংশ।
উপজেলায় মোট ১,১১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন, যার মধ্যে ২৯৬ জন পাস করেছেন এবং পুরো উপজেলায় মাত্র দুই শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। সার্বিক ফলাফলে অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় প্রকৌশলী ফজলুল আজিম কলেজ ভালো ফলাফল অর্জন করেছে।





