শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মৃত্যুতে হাতিয়ায় দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫। ৭:১৭:০৮ পিএম
  • / 39

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াখালীর হাতিয়ায় দোয়া অনুষ্ঠান করেছে উপজেলা যুবদল। এতে প্রায়ত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর সহধর্মিণী সদ্য প্রয়াত খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনাসহ তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া করা হয়।

বুধবার(৩১ ডিসেম্বর) বাদ আছর উপজেলা পরিষদ জামে মসজিদে এ আয়োজন করেন হাতিয়া উপজেলা যুবদল।

দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হাতিয়া পৌরসভা বিএনপির সহ-সভাপতি মোকাররম বিল্লা শাহাদাত(সহকারী অধ্যাপক), উপজেলা যুবদলের আহবায়ক ইসমাইল হোসেন ইলিয়াস ও সদস্য সচিব মো.ফাহিম উদ্দিনসহ বিএনপির অঙ্গ, সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং মুসল্লীয়ানবৃন্দ।

দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা মোসলেহ উদ্দিন ও পেশ ইমাম মাওলানা জিয়াউল হক।

দেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ রোগভোগের পর গতকাল ভোরে মৃত্যু বরণ করেন। আজ বাদ জোহর জানাযা শেষে স্বামী জিয়াউর রহমানের সমাধির পাশে তাঁকে সমাহিত করা হয়।

প্রধান সংবাদ | ৩১ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে হাতিয়ায় দোয়া অনুষ্ঠিত

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

খালেদা জিয়ার মৃত্যুতে হাতিয়ায় দোয়া অনুষ্ঠিত

প্রকাশিত : ০১:১৭:০৮ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫