শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে জমির বিরোধে বৃদ্ধাকে হত্যা, পলাতক ছোট ভাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬। ১২:৪৫:৪০ এএম
  • / 31

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনায় তার ছোট ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ফেনী শহরের শহীদ সেলিনা পারভীন সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত।

গ্রেপ্তার হারুনুর রশিদ (৫৫) উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলাচারা গ্রামের প্রয়াত ছেলামত উল্যার ছেলে। তিনি নিহত আবু বকর ছিদ্দিকের (৬৬) আপন ছোট ভাই। সোমবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে আবু বকর ছিদ্দিকের সঙ্গে হারুনুর রশিদের বিরোধ চলছিল। ৩০ ডিসেম্বর সকালে বাড়ির সামনে জমিতে হাল চাষ দেওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে হারুনুর রশিদ ছেনি দিয়ে আবু বকরের দুই পায়ের হাঁটুর নিচে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। তাৎক্ষণিক স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে আবু বকর মারা যান।

এ ঘটনায় আবু বকরের স্ত্রী বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন। অতিরিক্ত পুলিশ সুপার মুহিত কবীর বলেন, মামলার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। গোপন খবর পেয়ে হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য হারুনুর রশিদকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

নোয়াখালী | ১২ জানুয়ারি ২০২৬

নোয়াখালীতে জমির বিরোধে বৃদ্ধাকে হত্যা, পলাতক ছোট ভাই গ্রেপ্তার

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

নোয়াখালীতে জমির বিরোধে বৃদ্ধাকে হত্যা, পলাতক ছোট ভাই গ্রেপ্তার

প্রকাশিত : ০৬:৪৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬