নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা
শহীদ মিনারে যাওয়ার সময় আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী আটক
- প্রকাশিত : শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬। ৩:২৮:১৪ পিএম
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে বসুরহাট বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
পুলিশ জানায়, অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ থেকে ১৫ জন নেতা-কর্মী বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে জড়ো হন। পরে তাঁরা বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার প্রস্তুতি নিলে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
ছয়জনকে আটকের বিষয়টি কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম নিশ্চিত করেছেন। আজ শনিবার দুপুরে তিনি বলেন, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁরা আওয়ামী লীগের সমর্থক। যাচাই শেষে পরবর্তী আইনি ব্যবস্থার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
নোয়াখালী | ২১ ফেব্রুয়ারি ২০২৬
শহীদ মিনারে যাওয়ার সময় আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী আটক
















