শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরাস্থ হাতিয়াবাসীর ইফতার আয়োজন

আজগর হোসেন আকাশ
  • প্রকাশিত : শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬। ৭:১৩:৫৪ এএম
  • / 278

উত্তরাস্থ হাতিয়াবাসীর আয়োজনে ইফতার ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) রাজধানীর উত্তরার রাজলক্ষীর সী শেল রেস্টুরেন্ট এন্ড পার্টি প্যালেসে এ ইফতার অনুষ্ঠিত হয়। এতে ঢাকায় অবস্থানরত হাতিয়া দ্বীপের দুই শতাধিক বাসিন্দা অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জোবিয়ান সোয়েটার লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর কারিমুল হাই নাঈম। তিনি বলেন, ‘আমরা পৃথিবীর যে প্রান্তে থাকি, হৃদয়ে হাতিয়া দ্বীপকে লালন করি। হাতিয়ার উন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। হাতিয়ার তরুণ-যুবাদের কর্মসংস্থানে আমরা ভূমিকা রাখবো।’ দ্বীপের বেকার যুবকদের চাকরির জন্য যোগাযোগ করার আহ্বানও জানান তিনি।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে দ্বীপ সমিতির সেক্রেটারি আনোয়া হোসেন যতন উত্তরাস্থ হাতিয়ার উদ্যোগকে স্বাগত জানান।

অনুষ্ঠানে সংগঠনের মহাপরিচালক ইলিয়াস হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের পরিচালক হাসিবুল বারি লিয়ানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন এ এ ইন্টারন্যাশনাল ম্যানেজিং ডাইরেক্টর তানজিমুল ইসলাম, আমিরুল ইসলাম পিন্টু, বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাইফুল মাসুম, জাগ্রত দ্বীপ হাতিয়া সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক আজগর হোসেন আকাশ, জিনিয়াস এডুকেশন গ্রুপের চেয়ারম্যান জাহিদুল ইসলাম, হাতিয়া যুব ফোরাম ঢাকা এর প্রচার সম্পাদক দিনাজ উদ্দিন প্রমুখ।

প্রধান সংবাদ | ২৮ ফেব্রুয়ারি ২০২৬

উত্তরাস্থ হাতিয়াবাসীর ইফতার আয়োজন

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

উত্তরাস্থ হাতিয়াবাসীর ইফতার আয়োজন

প্রকাশিত : ০১:১৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬