ঢাকায় হাতিয়া দ্বীপ সমিতির ইফতার
- প্রকাশিত : শুক্রবার, ৬ মার্চ ২০২৬। ১১:০৮:৫১ পিএম
ঢাকাস্থ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বাসিন্দাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে হাতিয়া দ্বীপ সমিতির ইফতার মাহফিল। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ আয়োজন করা হয়। এতে ঢাকায় বসবাসরত হাতিয়া দ্বীপের প্রায় এক হাজার মানুষ অংশ নেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ এমপি, সাবেক সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল আজিম।
ইফতারে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মাহফুজুল হক, সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় নেতা শাহনেওয়াজ, হাতিয়া দ্বীপ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাস্টার তোফায়েল আহমেদ, লেখক নঈম শামীম খান, হাতিয়া ছাত্র ফোরামের সভাপতি আবদুর রব নাসিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতিয়া দ্বীপ সমিতির সভাপতি ডা. জাহেদুর রহমান এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার যতন।
প্রধান সংবাদ | ৬ মার্চ ২০২৬
ঢাকায় হাতিয়া দ্বীপ সমিতির ইফতার
















