শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হান্নান মাসউদের আসনে আলোচিত সুপ্রিম পার্টির প্রার্থী হলেন তাঁর বাবা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫। ৪:০৮:৫২ পিএম
  • / 32

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরির পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের আসনে মনোনয়ন জমা দিয়েছেন তাঁর বাবা আমিরুল ইসলাম মো. আবদুল মালেক। ২০২৪ সালে দ্বাদশ নির্বাচনের আগে হঠাৎ আলোচনায় আসা বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। এ দলের প্রতীক একতারা।

গত সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আমিরুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন। একই দিন তাঁর ছেলে হান্নান মাসউদ নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এনসিপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। এর আগে গত রোববার জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলীয় জোটের সঙ্গে এনসিপি, এলডিপি ও এবি পার্টির নির্বাচনী সমঝোতার ঘোষণা আসে। জোটের হিসেবে এই আসনে জামায়াতে ইসলামী হান্নান মাসউদকে সমর্থন দিয়ে সরিয়ে দাঁড়াবেন এমন আলোচনা শোনা গেলেও জামায়াতের প্রার্থী শাহ মোহাম্মদ মাহফজুল হকও মনোনয়ন জমা দিয়েছেন। আবার হান্নানের বাবাও প্রার্থী হয়েছেন। সব মিলিয়ে এ নিয়ে ভোটারদের মাঝে কৌতূহল তৈরি হয়েছে।

২০২৩ সালের জুলাইয়ে হঠাৎ রাজনৈতিক দল হিসেবে আলোচনায় আসে বিএসপি। ওই মাসে এই দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন। এরপর ২২ জুলাই প্রথমবারের মতো রাজপথে সমাবেশ করে দলটি। এ সমাবেশে দলটির চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং রাজনীতিবিদদের জন্য অবমাননাকর।’ এ ছাড়া দলটির বিরুদ্ধে পারিবারিক সম্পত্তিকে দলীয় কার্যালয় হিসেবে দেখানোর অভিযোগ উঠেছিল। এর পরও ওই বছরের আগস্টে দলটি নিবন্ধন পায়। নিবন্ধন পাওয়ার পর থেকেই দলটির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে, এমন অভিযোগ ওঠে। ওই বছর সেপ্টেম্বরে দলটির সমাবেশে আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদসহ আরও পাঁচ সংসদ সদস্য বক্তব্য দেন। ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনেও অংশ নেয় দলটি। তবে দলটির চেয়ারম্যান জামানত হারান।

আসন্ন নির্বাচন উপলক্ষে আবার সক্রিয় হয়েছে দলটি। চলতি বছরের ৩০ আগস্ট সুন্নি মতাদর্শী ৩টি নিবন্ধিত রাজনৈতিক দলের সমন্বয়ে ‘বৃহত্তর সুন্নি জোট’ আত্মপ্রকাশ করে। এ জোটে বিএসপি রয়েছে। বাকি দুটি হলো বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। এ জোট থেকে ৩০০ আসনেই প্রার্থী দেওয়া হবে বলে সম্প্রতি জানিয়েছেন ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরী। তিনি সুফিবাদী সংগঠন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব।

বাবার মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি স্বীকার করেন এনসিপি নেতা হান্নান মাসউদ। তিনি দাবি করেন তাঁর বাবা ‘ডামি প্রার্থী’। তিনি গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে তাঁকে প্রার্থী করা হয়েছে। এমন আরও ডামি প্রার্থী রয়েছে। প্রত্যাহারের সময় প্রত্যাহার করে নেবেন।’

এ বিষয়ে বক্তব্য জানতে চেয়ে হান্নান মাসউদের বাবা আমিরুল ইসলাম মো. আবদুল মালেকের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। পরে সুপ্রিম পার্টির চেয়ারম্যান সাইয়েদ সাইফুদ্দিন মাইজভান্ডারী বলেন, হান্নান মাসউদের বাবা দীর্ঘদিন ধরে তাঁদের দলের অনুসারী। হাতিয়ায় তাঁদের দলের অনেক অনুসারী রয়েছেন। তাই তাঁকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।

উপকূল | ৩১ ডিসেম্বর ২০২৫

হান্নান মাসউদের আসনে আলোচিত সুপ্রিম পার্টির প্রার্থী হলেন তাঁর বাবা

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

হান্নান মাসউদের আসনে আলোচিত সুপ্রিম পার্টির প্রার্থী হলেন তাঁর বাবা

প্রকাশিত : ১০:০৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫